বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
৯ মে ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে। তারা এটিকে এড়িয়ে যেতে চায়। কিন্তু জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।” গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে, পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও অব্যাহত থাকবে। এরপরও সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।