নির্বাচনের পথে বিসিবি, গঠন হচ্ছে নির্বাচন কমিশন
৫ মে ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
ভারতের রাজধানী দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অবস্থান করছেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। এসময় হঠাৎ সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি করে।
তবে দ্রুতই এই গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রুনা লায়লা নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, তিনি সুস্থ ও ভালো আছেন। পোস্টে তিনি লিখেছেন, “আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ ও সবল আছি।”
তিনি আরও জানান, এই ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও বার্তা পেয়েছেন, যা তাকে বিস্মিত, বিব্রত ও ক্ষুব্ধ করেছে। ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তিনি বলেন, এ ধরনের গুজব শুধু একজন শিল্পী হিসেবে তাকে নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।
রুনা লায়লা ভুয়া তথ্য ছড়ানোকে অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করে সবার সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।