অস্কারে এআই-এর দাপট রুখতে কঠোর নিয়ম, মানব সৃজনশীলতাকেই অগ্রাধিকার
৪ মে ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস মঞ্চে গিটার হাতে তার দাপুটে উপস্থিতির জন্যই বেশি পরিচিত। তবে এবার তাকে দেখা গেল একেবারেই ভিন্ন রূপে-ড্রামস হাতে, ছেলেকে শেখাচ্ছেন সংগীতের প্রাথমিক পাঠ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি তার ছোট ছেলে জিবরান আনাম-কে ড্রামস বাজানোর খুঁটিনাটি শেখাচ্ছেন। ড্রাম স্টিক কীভাবে ধরতে হয়, তাল কীভাবে ধরতে হয়-সবই ধৈর্য ও মমতায় বুঝিয়ে দিচ্ছেন এই রকস্টার বাবা। জেমসের এমন স্নেহমাখা ও ঘরোয়া রূপ দেখে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ভক্তদের মন্তব্যে ভরে গেছে। কেউ লিখেছেন, “গুরু যখন শেখাচ্ছে, ভবিষ্যতে বড় মিউজিশিয়ান হবে ইনশাআল্লাহ।” আবার কেউ মন্তব্য করেছেন, “ওহে ভবিষ্যৎ গুণিজন, আমরা তোমার বিশ্বজয় দেখতে অপেক্ষায় থাকব।”
বাবা-ছেলের এই মিউজিক্যাল মুহূর্ত এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই মনে করছেন, বাবার মতোই সংগীত জগতে নিজের জায়গা করে নিতে পারে ছোট্ট জিবরান। ভবিষ্যতে সে ড্রামসের জাদুতে বিশ্ব মাতাবে-এমন প্রত্যাশাও করছেন ভক্তরা।
প্রসঙ্গত, ২০২৪ সালে নগরবাউল জেমস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন-কে বিয়ে করেন। নামিয়া তার তৃতীয় স্ত্রী। তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।