সচিবালয়ে এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ল্যাপটপ চুরি
৩ মে ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা) এর মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।
রোববার বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চ মাসে-৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ছিল গত বছরের মার্চে (৩২৯ কোটি ৫৬ লাখ ডলার), তৃতীয় সর্বোচ্চ ২০২৫ সালের ডিসেম্বর মাসে (৩২২ কোটি ৬৬ লাখ ডলার) এবং চতুর্থ সর্বোচ্চ এসেছে চলতি বছরের জানুয়ারিতে (৩১৭ কোটি ডলার)।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ, ব্যাংকিং সুবিধা বৃদ্ধি এবং প্রণোদনা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।