বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
৩০ এপ্রিল ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
রাজধানীর ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হকার ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, হকারদের জন্য ডিজিটাল পরিচয়পত্র (কার্ড) চালু করা হচ্ছে, যা ছাড়া নির্ধারিত স্থানে ব্যবসা করা যাবে না।
বৃহস্পতিবার হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সবকিছুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ঢাকায় এখন কোনো শৃঙ্খলা নেই। এভাবে একটি শহর চলতে পারে না। এ নিয়ে সবার মধ্যে অসন্তোষ রয়েছে।”
প্রশাসক আরও জানান, হকার উচ্ছেদের পরিবর্তে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানান। তার ভাষায়, হকারদের বিকল্প ব্যবস্থা তৈরি এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
হকারদের রাজধানী থেকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, “আমরা চাই জনগণের জন্য রাস্তা ও ফুটপাত পরিষ্কার থাকুক।” তিনি আরও উল্লেখ করেন, অতীতে জিয়াউর রহমান অল্প সময়ে দেশের দৃশ্যমান পরিবর্তন আনতে পেরেছিলেন এবং বর্তমান নেতৃত্বও সেই পথ অনুসরণ করছে।