বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান


পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ও একটি মাদ্রাসাকে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করা হয়।
কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫ পরিবার ও ১ টি মাদ্রাসা কর্তৃপক্ষকে ৯ বান্ডেল (প্রতি বান্ডেলে ৮ পিচ) ঢেউটিন এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার(২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সামগ্রী বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম উপস্থিত ছিলেন। 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানায়, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্থ হওয়া বসতঘরের মালিক নির্মল বিশ্বাস, বিমল বিশ্বাস, মন্নান বয়াতী ও অপূর্ব হাওলাদারকে ২ বান্ডেল করে ঢেউ টিন ও ১ প্যাকেট করে শুকনা খাবার প্রদান করা হয়। এছাড়া চাকমাইয়া ইউনিয়নের আংশিক ক্ষতিগ্রস্থ নিশানবাড়িয়া আল-মদিনা হাফিজীয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে ১ বান্ডেল টিন এবং মরিয়ম বেগমকে ২ প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়েছে।