বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২


চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিন।

২৩ এপ্রিল ২০২৬, ২:২৪ অপরাহ্ণ 

সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চলতি বছরের হজ কার্যক্রম জোরেশোরে চলতে থাকায় প্রতিদিনই সৌদি আরবে পৌঁছাচ্ছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে হজ-সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।

এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট।

ফ্লাইটভিত্তিক যাত্রীর সংখ্যার হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী। এদিকে, বুধবার মক্কা নগরীতে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।