বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত: ববি হাজ্জাজ


প্রাথমিক শিক্ষার পরিধি ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ৪ থেকে ১৩ বছর বয়সী সব শিক্ষার্থীর জন্য শিক্ষা অবৈতনিক করার কথাও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

২২ এপ্রিল ২০২৬, ৪:০০ অপরাহ্ণ 

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত: ববি হাজ্জাজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে এই স্তরের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ এবং তা অবৈতনিক। তবে সরকার এই সীমা বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করছে, যা বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে। তিনি আরও জানান, ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার। এর মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় শিক্ষা খাতের বাজেট, পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।