এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৭ এপ্রিল ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি হামের প্রকোপ যে হারে বাড়ছিল, তা এখন কিছুটা কমেছে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হলে সংক্রমণ আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, “আমরা হাম মোকাবিলায় লড়াই করছি এবং সক্ষমতার সঙ্গে ভ্যাকসিন নামের অস্ত্র ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।”
টিকার ঘাটতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভুল উল্লেখ করে তিনি বলেন, দেশে কোনো ধরনের টিকার সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং জুন মাস পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব। তবে তিনি জানান, .০৫ ডোজের সিরিঞ্জে সাময়িক ঘাটতি দেখা দিতে পারে। এ ঘাটতি পূরণে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিসেফ এর মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে আংশিক সিরিঞ্জ দেশে আসবে এবং মে মাসের মধ্যে পুরো সরবরাহ সম্পন্ন হবে।
ঢাকার হাসপাতালগুলোতে হামের রোগীর চাপ বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা ঢাকায় আসায় এ চাপ তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জনবল সংকট চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, দেশব্যাপী টিকাদান কার্যক্রম বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গ্যাভিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে খুব দ্রুতই হামের প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।