চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
১৭ ডিসেম্বর ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ
ঢাকা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী জোসনা বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও থানার কাওরান বাজার শুটকী পট্টির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন।
ওসি বলেন, গ্রেপ্তার জোসনা কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক।
জোসনা একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী। তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘুরেন। এর আড়ালেই তিনি তার গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১২৫ টি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়। জোসনা জানান, তার স্বামী মাদকসেবি। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক ব্যবসায় জড়িয়ে যান। জোসনা গ্রেপ্তার হলে তার স্বামীই তার জামিন করান।
এখন পর্যন্ত জোসনার বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন ১০ বার। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন পুরনো নিয়মে।