মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানে তার বাসভবন থেকে গাড়িবহর যাত্রা শুরু করে।
পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি সদর উপজেলায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইতোমধ্যে তিনি অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষকদের হাতে কার্ড তুলে দেন।
‘কৃষক কার্ড’ বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর একটি। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খালখনন কর্মসূচি চালু করেছে।
এ বিষয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে এই কর্মসূচির প্রাক-পাইলটিং পর্যায় বাস্তবায়ন করা হবে। এই পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ‘কৃষক কার্ড’ পাবেন। তিনি আরও জানান, কার্ডধারী কৃষকরা প্রতি বছর দুই হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন, যা তাদের কৃষি কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।