মিরপুরে ডিবির জালে ‘শ্যুটার জাকির’, দুই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
২৬ মার্চ ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। একই সঙ্গে বিউগলে বেজে ওঠে করুণ সুর, যা উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদের সদস্যদের এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুনরায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের আত্মার শান্তি কামনা করা হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন।