শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ঈদের সাত দিনের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-অফিস-আদালত


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশজুড়ে ব্যাংক, অফিস-আদালত, বীমা প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও বেসরকারি অফিস খুলছে। তবে অফিস শুরু হওয়ার একদিন পরই আবার স্বাধীনতা দিবসসহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

২৪ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ 

ঈদের সাত দিনের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-অফিস-আদালত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হয়েছে সোমবার (২৩ মার্চ)। এর পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে ব্যাংক, অফিস-আদালত, বীমা প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।

চলতি বছর দেশে শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে শুরু হয়েছিল সরকারি ছুটি, যা টানা সাত দিন ধরে চলার পর সোমবার শেষ হয়। এই দীর্ঘ ছুটি শেষে আজ থেকে কর্মব্যস্ততা ফিরে আসছে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে।

তবে অফিস খোলার পর খুব বেশি সময় কাজের সুযোগ পাচ্ছেন না চাকরিজীবীরা। কারণ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আবারও টানা তিন দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও টানা পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ঈদ উপলক্ষে গত ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। ফলে আজ তাদেরও ছুটি শেষ হয়ে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।