পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (২১ মার্চ) রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। ঈদের পরের দিন থেকে আবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।
এদিকে গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের ঈদের ছুটি। পবিত্র শবে কদরের সরকারি ছুটিকে কেন্দ্র করে এই ছুটি কার্যকর হয়। ১৮ মার্চ জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দিন যাত্রীসংখ্যা কম থাকায় এবং কর্মীদের ছুটির বিষয়টি বিবেচনায় রেখে এদিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। পরদিন থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী রাজধানীর মেট্রোরেল সার্ভিস চালু থাকবে।