মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা অংশ নেন।

২১ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ 

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় আয়োজিত এই জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

ঈদের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।

ঈদের নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি সারাবিশ্বে ফিৎনা-ফ্যাসাদ বন্ধ এবং মানবজাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে এই প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিদের জন্য সুশৃঙ্খল পরিবেশ, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল।