জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৭ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
দেশের কৃষি খাতকে প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে নতুন উদ্যোগ হিসেবে ‘ফার্মস কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (প্রি-পাইলটিং) প্রকল্প হিসেবে দেশের ২২ হাজার কৃষকের মধ্যে এই ডিজিটাল কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান। পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময়ে দেশের মোট ১১টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে ‘ফার্মস কার্ড’ তুলে দেওয়া হবে।
সরকারি এই উদ্যোগটি মূলত কৃষকদের জন্য ভর্তুকি ও অন্যান্য সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগী কমে যাবে এবং কৃষকরা দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি সুবিধা পেতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১১টি উপজেলার কৃষকরাই এই সুবিধা পাবেন। উপজেলাগুলো হলো- টাঙ্গাইল সদর, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের ইসলামপুর, পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, ঝিনাইদহের শৈলকুপা, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর এবং মৌলভীবাজারের জুড়ী।
সরকার জানিয়েছে, প্রকল্পটি সফল হলে ধাপে ধাপে সারা দেশের কৃষকদের এই কার্ডের আওতায় আনা হবে। বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ অংশ নেন।