ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক ও নীতিনির্ধারণী কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
৯ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
একনেক দেশের উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন তদারকির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে বিবেচিত। নতুন কমিটি গঠনের মাধ্যমে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের দিকনির্দেশনা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।