জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
রমজান মাসে ওমরাহ পালনকারীদের ঢল নামায় মক্কার কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে মুসল্লিদের নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, নামাজের আগে ও পরে গ্র্যান্ড মসজিদের আশপাশে ভিড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ভিড়ের চাপ কমাতে মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেতব্যবস্থা চালু করা হয়েছে- সবুজ সংকেত মানে ভেতরে জায়গা খালি, আর লাল সংকেত মানে নির্ধারিত অংশ পূর্ণ।
যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মুসল্লিদের বাস, ট্যাক্সি হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহার করতে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল এবং অনুমোদনহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান নির্ধারণ এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের অতিরিক্ত ভিড়পূর্ণ এলাকায় না আনার পরামর্শও দেওয়া হয়েছে।
রমজানের গরম আবহাওয়ায় পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান, বিশ্রাম নেওয়া এবং অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত পণ্য বিক্রি এবং চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: খালিজ টাইমস