বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় জোরদার করতে আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি বেলা ১১টায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর–৫২০) অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেবেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
অফিস আদেশে নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবাইকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে।