শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি আইন অনুমোদন


জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই আইনের আওতায় অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

১৫ জানুয়ারী ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ 

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি আইন অনুমোদন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা যেকোনো ফৌজদারি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত কোনো নতুন মামলা দায়ের করা যাবে না বলেও জানান তিনি।

গণভোট ও সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার। সে লক্ষ্যেই সরকার গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয়।

তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে যেমন কথা বলা যাবে, তেমনি ‘না’-এর পক্ষেও মত প্রকাশের সুযোগ থাকবে। যদি জনগণ ফ্যাসিবাদী আমলের মতো নিপীড়নের মধ্যে থাকতে চায়, তাহলে তারা গণভোটে ‘না’ বলতে পারে। এটি সম্পূর্ণভাবে জনগণের সিদ্ধান্ত।”

সাম্প্রতিক ক্রিকেটাঙ্গনের পরিস্থিতি ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের আগের অবস্থানের পুনরাবৃত্তি করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার এই বিষয়ে নিজের অবস্থান থেকে সরে আসবে না।

তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু যদি শ্রীলঙ্কায় নির্ধারণ করা হয়, তবেই বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী থাকবে বাংলাদেশ।