বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১২ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ নির্বাচন কার্যক্রমকে যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, এই সময়ের মধ্যে সব পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি (চেম্বার অব কমার্স), সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ সব নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনের নির্বাচন স্থগিত রাখতে হবে।
এছাড়া নির্দেশনায় আরও জানানো হয়েছে, উল্লিখিত সংগঠনগুলোর যেকোনো নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে। সংসদ নির্বাচন চলাকালে স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিরতা, বিশৃঙ্খলা কিংবা নেতিবাচক প্রভাব সৃষ্টি না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও সংগঠনকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।