বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১২ জানুয়ারী ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনমনে নানা কৌতূহল থাকলেও এবার নিজেই তা স্পষ্ট করেছেন তিনি। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি তিনটি গুরুত্বপূর্ণ খাতে কাজ করার পরিকল্পনা নিয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে এক বৈঠকে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং ‘থ্রি জিরো’ উদ্যোগ— এই তিনটি খাতে কাজ অব্যাহত রাখবেন।
ড. ইউনূসের প্রথম পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার আরও সহজ করা হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন, সেটিকে আরও বিস্তৃত ও শক্তিশালী আকারে এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্যে পরিচালিত তার বহুল আলোচিত ‘থ্রি জিরো’ উদ্যোগও আগের মতোই চলমান থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আকিয়ে আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই ফাউন্ডেশনের উদ্যোগেই তার বাংলাদেশ সফর।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল। বৈঠকে সেই সম্পর্কের নানা স্মৃতি স্মরণ করেন প্রধান উপদেষ্টা।
এছাড়া ড. ইউনূস জানান, নির্বাচন শেষ হওয়ার পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন।