এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও স্থির বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ বিকাল ৩টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সভাকক্ষ অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকগণ সশরীরে উপস্থিত ছিলেন। সারাদেশের মোট ১২টি সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভার প্রশাসকগণ সভায় অংশ নেন।
সভা শুরুর আগে সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করেছে। কিছু এলাকায় বিলবোর্ডের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে এবং আরও বিলবোর্ড স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, ভোটের গাড়ি দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছে। এ পর্যন্ত সাতটি ভিডিও কনটেন্ট তৈরি করা হয়েছে এবং আরও কনটেন্ট তৈরির কাজ চলমান রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জানান, তথ্যচিত্র প্রদর্শন, উঠান বৈঠক, ভোট আলাপ এবং বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকগণ তাঁদের গৃহীত প্রচার কার্যক্রম সভায় তুলে ধরেন।সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ মহানগরী এবং পৌর শহরগুলোর প্রবেশপথ ও জনবহুল এলাকায় ডিজিটাল ও স্থির বিলবোর্ডের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু প্রচার করতে হবে। স্থানীয় সরকারের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সবাইকে গণভোটের লোগো সর্বত্র ব্যবহারের অনুরোধ জানান, যাতে জনগণের মধ্যে আগ্রহ ও আলোড়ন সৃষ্টি হয়। তিনি আগামী সাত দিনের মধ্যে জনবহুল স্থানে বিলবোর্ডের মাধ্যমে গণভোটের লোগো, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গণভোটের ব্যালট এবং সংশ্লিষ্ট লিফলেট প্রচারের নির্দেশ দেন। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে তাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ প্রচার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্ট যত বেশি সম্ভব স্থান ও মাধ্যমে প্রচারের অনুরোধ করেন।