এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে বলেন, “পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশটি পাস করা হয়েছে।”
রিজওয়ানা হাসান বিস্তারিত জানান, কমিশনের প্রধান একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক হবেন। এছাড়া কমিশনের অন্যান্য সদস্য হতে পারবেন—জেলা ম্যাজিস্ট্রেট গ্রেড-ওয়ানের নিচের কোনো কর্মকর্তা নয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-ওয়ানের নিচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নয়, কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারেন, এবং কমপক্ষে ১৫ বছরের মানবাধিকার ও সুশাসন বিষয়ক অভিজ্ঞতা থাকতে হবে।
তিনি বলেন, “পুলিশ কমিশনের মূল উদ্দেশ্য হলো পুলিশকে জনবান্ধব ও জনমুখী করা। এই কমিশন সরকারের সঙ্গে মিলিতভাবে কাজ করবে এবং পুলিশ যাতে প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে সে বিষয়ে সুপারিশ প্রদান করবে। এছাড়া পুলিশের আধুনিকায়ন, প্রশিক্ষণ, মানবাধিকার সংবেদনশীলতা নিশ্চিত করার দায়িত্বও থাকবে।”
রিজওয়ানা হাসান আরও জানান, কমিশনের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে—
নাগরিকদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি।
পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের অভিযোগ নিষ্পত্তি।
তাদের কাজের মধ্যে রয়েছে পুলিশের দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি, শৃঙ্খলা ও স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা, তথ্য প্রযুক্তি ও কল্যাণমূলক ব্যবস্থাপনায় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট আইন গবেষণার মাধ্যমে সরকারের কাছে সুপারিশ প্রদান।