এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৪ ডিসেম্বর ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয় সংলগ্ন এলাকা ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের আশেপাশের এলাকায় সকল সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতার ব্যবহার করে আগামী ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় (সংলগ্ন এলাকা) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি আয়োজন করা যাবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, নিষিদ্ধ এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং অন্তর্ভুক্ত রয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য জননিরাপত্তা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা।