এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ইতোমধ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ, জাতীয় সংসদ ভবন চত্বরে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনসহ বিভিন্ন সেবাকেন্দ্র ও অটিজম–এনডিডি সেবা কেন্দ্র পরিচালনা করা হচ্ছে।
দেশব্যাপী প্রতিবন্ধী শিশু, ব্যক্তি, তাদের পরিবার, সেবাদানকারী, গবেষক, থেরাপিস্ট, সহায়ক প্রযুক্তি উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য গুরুত্ব দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত।
জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য—‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও অধীন দপ্তরসমূহ কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পুনর্বাসন ও সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এ দেশের বিশেষ মেধাসম্পন্ন ভাই-বোনেরা একদিন তাদের শ্রম, জ্ঞান ও নিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করবে।”
বাণীর শেষে ড. মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।