এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১ ডিসেম্বর ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটার নিবন্ধনের সময় আরও এক সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, প্রবাসীদের পক্ষ থেকে সময় বৃদ্ধির অনুরোধ আসায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এবার নির্ধারিত সময়ের মধ্যে ১ লাখ ২০ হাজার প্রবাসী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। ইসি আশা করছে, সময় বাড়ানোর ফলে আরও বেশি প্রবাসী এই সুবিধা নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিলেও সাংবাদিকদের এই ব্যবস্থার আওতায় আনার সুযোগ নেই। তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি পোস্টাল ব্যালটে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।”
প্রবাসীদের ভোটগ্রহণে প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া চালুর অংশ হিসেবে গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করে ইসি। পরদিন ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সময় বৃদ্ধি সাপেক্ষে প্রবাসীরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
ইসি জানায়, বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ধাপে ধাপে এ সেবা আরও সম্প্রসারিত করা হবে।