এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে সীমিত পরিসরের সেবা চালুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এনআইডির সাতটি গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন বন্ধ রাখা হয়েছে। সেবাগুলো হলো— ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি। এসব তথ্য পরিবর্তন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় সাময়িকভাবে স্থগিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কিছু সেবা চালু থাকবে। সচিব বলেন, নামের বানান, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম ও টেলিফোন নম্বর সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে মোবাইল নম্বর সংশোধন চালু রাখা হয়েছে।
এ সময় ইসি সচিব জানান, নতুন এনআইডি নিবন্ধনের কার্যক্রম বর্তমানে চালু রয়েছে এবং তা অব্যাহত থাকবে। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং যারা নিবন্ধিত হয়েছেন, কেবল তারাই আসন্ন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এর বাইরে কেউ ৩১ অক্টোবরের পরে ১৮ বছর পূর্ণ করলে এ তালিকায় থাকতে পারবেন না।
প্রবাসী ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। ইসি আশা করছে, সময় বাড়ানোয় আরও বেশি প্রবাসী ভোটার এতে অন্তর্ভুক্ত হতে পারবেন।