এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সোমবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। দুদক সূত্র জানায়, প্রতিষ্ঠার পর এই প্রথমবার কোনো সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধানে নামল প্রতিষ্ঠানটি।
অভিযোগ রয়েছে, স্বাস্থ্য খাতের বহুল আলোচিত অনিয়ম ও দুর্নীতিতে জড়িত মিঠু ও বকুল নামের দুজন দীর্ঘদিন ধরে নানা অবৈধ কর্মকাণ্ড চালালেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তদন্তসংশ্লিষ্টরা জানান, গত ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পর রিমান্ডে থাকা অবস্থায় মিঠু স্বাস্থ্য খাতের দুর্নীতির নানাদিক তুলে ধরেন এবং সেই তথ্যের ভিত্তিতেই ইকবাল মাহমুদের নাম উঠে আসে।
দুদক বলছে, অভিযোগগুলো গুরুতর হওয়ায়– এবং জবানবন্দিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে– সাবেক চেয়ারম্যানের ভূমিকা খতিয়ে দেখতেই এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান প্রক্রিয়ায় তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, সংশ্লিষ্ট নথি এবং প্রভাব খাটানোর সম্ভাব্য ঘটনাগুলো যাচাই করা হবে।
এ ঘটনাকে দুদকের ভেতরেই নজিরবিহীন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়—এ নীতিতেই অনুসন্ধান প্রক্রিয়া পরিচালিত হবে।