শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পুলিশি তৎপরতার মধ্যেই দুই স্থানে বিস্ফোরণ ও হামলা


ধানমন্ডি ৩২ ও ২৭ নম্বরে পরপর দুটি সহিংস ঘটনা ঘটেছে। প্রথমে মিরপুর সড়কে পুলিশের দুটি গাড়িতে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভেঙে দেয়। পরে ধানমন্ডি ২৭ নম্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। উভয় ঘটনায় কেউ হতাহত হয়নি।

১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ 

পুলিশি তৎপরতার মধ্যেই দুই স্থানে বিস্ফোরণ ও হামলা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় পরপর দুটি সহিংস ঘটনার সংঘটন ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। নিউমার্কেটের দিক থেকে আসা গাড়ি দুটি নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীতে পৌঁছালে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় গাড়ির কাচ ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।

এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিনাবাজারের গলির পাশে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পরপরই তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উভয় ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপরতা বাড়িয়েছে।