এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৭ নভেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পার্কের প্রধান ফটকের পাশে থাকা নামফলকে আগুন ধরিয়ে দেয় এবং একই সময় ফটকের সামনে ককটেল জাতীয় একটি বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে নামফলকের অংশবিশেষ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
পার্কের নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে পাইপের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, “ভোরের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গেটের পাশে এসে আগুন লাগায়। পরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়। আমরা সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলি।”
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই ভোরে কালিয়াকৈরের মেদিআশুলাই এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয়। এতে যন্ত্রটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরপর অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় শিল্পাঞ্চলে আতঙ্ক বেড়েছে। শ্রমিক থেকে সাধারণ মানুষ—সবার মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিল্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।