এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৭ নভেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
বাংলাদেশের জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় পাঠ শুরু হয়।
রায় ঘোষণার পুরো কার্যক্রম সরাসরি প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। পাশাপাশি ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও লাইভ সম্প্রচার করা হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে বড় পর্দায়ও রায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্ভাব্য সাজা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত তীব্র কৌতূহল রয়েছে। অন্যদিকে আসামি থেকে রাষ্ট্রপক্ষে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ভাগ্যও আজ রায়ের মধ্য দিয়ে নির্ধারিত হবে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে নারী আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর না হলেও এই মামলায় নারী বিবেচনায় কোনো অনুকম্পা দেখানোর সুযোগ নেই। তিনি বলেন, “নারী হওয়ার ভিত্তিতে শেখ হাসিনা কোনো ছাড় পাবেন না।”
শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।