শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পুরস্কার


লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

২৯ আগস্ট ২০২৬, ১:০৭ অপরাহ্ণ 

অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পুরস্কার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। অবৈধ অস্ত্রের সন্ধান বা তথ্য দিলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

সভায় দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সুবিধার বিষয়ে বিভিন্ন চাহিদা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। বিশেষ করে লুট হওয়া ও অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারে গঠিত বিশেষ ইউনিটকে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এ লক্ষ্যে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। এ কারণে অস্ত্রের অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাদের জন্য ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত রস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।