এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই জনতার ঢল নেমেছে। বুধবার দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই মানুষ আসতে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায়।
কুয়াশাজড়ানো তীব্র শীত উপেক্ষা করেই মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান ও আশপাশের সড়কগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে লোকসমাগম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে স্পষ্ট একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশপথ দিয়ে সারি সারি যানবাহন রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষজন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মানিক মিয়া এভিনিউয়ের দিকে রওনা হচ্ছেন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে।
এদিকে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি এপিবিএন, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মরদেহবাহী গাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকেই মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
ডিএমপি আরও জানিয়েছে, জানাজা থেকে শুরু করে দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউসহ পুরো রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বাংলাদেশের একজন জাতীয় নেতাকে সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মানিক মিয়া এভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থান ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।