এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩১ ডিসেম্বর ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো তাঁর গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি ফিরোজা ভবনে প্রবেশ করে।
এর আগে সকাল ৯টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুধবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবার মুখেই মলিনতার ছাপ স্পষ্ট। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির দলীয় কার্যালয়গুলোতে শোক ও শূন্যতা বিরাজ করছে। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং শোকবার্তা পাঠ করছেন নেতার্মীরা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়ার এই শেষ বিদায় দেশবাসীর জন্য এক গভীর শোকের মুহূর্ত হয়ে উঠেছে।