শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি মাছউদ


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার প্রকাশ করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

৯ ডিসেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ণ 

বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি মাছউদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, “তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণের সবকিছুই চূড়ান্ত। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ রয়েছে। সেই সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা প্রয়োজনে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।”তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত অবস্থায় থাকা কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না।”কমিশন সূত্র জানায়, তফসিল ঘোষণার পর পরই মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণের সম্ভাব্য তারিখসহ সংশ্লিষ্ট সময়সূচি প্রকাশ করবে নির্বাচন কমিশন।