বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
মঙ্গলবার ভোরে বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় এ কম্পন টের পাওয়া যায়।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। একই সঙ্গে ভারতের হাওড়া শহর থেকে এর অবস্থান ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্প সংঘটিত এলাকাটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এখানে মাঝেমধ্যে স্বল্প থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি দেশে ৩ মাত্রার এবং ২৫ জানুয়ারি ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।