বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৫ জানুয়ারী ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
সিলেটসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের কারণে অনেক মানুষ ঘুম থেকে জেগে ওঠেন এবং আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং রাজ্যটির রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভৌগোলিকভাবে কেন্দ্রস্থলের খুব কাছাকাছি অবস্থানে থাকায় সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। এ ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে।
ভূমিকম্পের পরপরই কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে