বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৭ ডিসেম্বর ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
কার্বন ট্রেডিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত কার্বন ট্রেডিং বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ চেইনের পরিবেশবান্ধব মানদণ্ডের কারণে রপ্তানিমুখী শিল্পগুলোই টেকসই উৎপাদনে সবচেয়ে দ্রুত রূপান্তর ঘটাচ্ছে। এসব খাতকে আরও এগিয়ে নিতে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, টেকসই কৃষি ও প্রকৃতিনির্ভর সমাধানে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
রিজওয়ানা হাসান প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র বৃক্ষরোপণভিত্তিক সিএসআরের বাইরে গিয়ে আরও কার্যকর পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “এ ধরনের প্রকল্পে উন্নত প্রযুক্তি ব্যবহার, তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ, কঠোর পরিবেশগত মান নিশ্চিতকরণ, সঠিক স্থান নির্বাচন এবং তথ্য প্রকাশ একেবারেই জরুরি।”
কর্মশালাটি আয়োজন করা হয় বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে, যার লক্ষ্য পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানো এবং অর্জিত সাফল্য আন্তর্জাতিকভাবে কার্বন ক্রেডিট হিসেবে ব্যবহার করা।
এ সময় জানানো হয়, ২০৩৫ সালের মধ্যে দেশের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সেই লক্ষ্য অর্জনে জাপানের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পরিকল্পনার কথাও কর্মশালায় তুলে ধরা হয়।