শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জমি অধিগ্রহণ অব্যাহত থাকলে কবরের জায়গাও থাকবে না: ফাওজুল কবির খান


সড়ক ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান সতর্ক করে বলেছেন, বর্তমানভাবে জমি অধিগ্রহণ চলতে থাকলে ভবিষ্যতে কবর দেওয়ার মতো স্থানও পাওয়া যাবে না। তিনি বলেন, কোনো ব্যক্তির ইচ্ছার কারণে আর নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে না।

৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ 

জমি অধিগ্রহণ অব্যাহত থাকলে কবরের জায়গাও থাকবে না: ফাওজুল কবির খান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক বিনিয়োগ সংলাপে সড়ক ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “এভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, তাহলে তো সামনে কবর দেওয়ার মতো জায়গাও পাওয়া যাবে না। এজন্য রাস্তা রাস্তা করলে হবে না। রাস্তাটা কোথায় দরকার? আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, এটা ৬ লেনের জন্য করা হয়েছে। কিন্তু শীতলক্ষ্যা নদী তো ১০০-২০০ লেনের হাইওয়ে। আপনি শীতলক্ষ্যা নদী কেন ব্যবহার করছেন না?”

এ সময় তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে কোনো ব্যক্তির ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, চলতি অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামবে। তিনি আরও জানান, গত ১৬ বছর ধরে অনেক ব্যবসায়ী রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তবে কোনো ব্যক্তির দায়ের কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে এলে নীতিসুদহারও কমানো হবে।