বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৭ নভেম্বর ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩ অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টির অবস্থান দুপুর ১২টায় ছিল—
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে: ২০৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে
কক্সবাজার সমুদ্রবন্দর থেকে: ১৯৮০ কি.মি. দক্ষিণপশ্চিমে
মোংলা সমুদ্রবন্দর থেকে: ১৯৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে
পায়রা সমুদ্রবন্দর থেকে: ১৯৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে
বাতাসের গতিবেগ ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি এলাকায় ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ায় ৮৮ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কেন্দ্রের আশপাশে সাগর অতি উত্তাল অবস্থায় রয়েছে।
অতএব চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পূর্বের ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দর ও জেলেদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে।