বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৩ নভেম্বর ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমার–থাইল্যান্ড সীমান্তবর্তী দাওয়ে অঞ্চলে মাঝারি মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয় প্রশাসন, জরুরি সেবা ও উদ্ধার সংস্থাগুলো সতর্ক রয়েছে।
গত কয়েক দিন ধরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে। শুক্রবার বাংলাদেশে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। পরদিন, শনিবার প্রায় তিনবার কম্পন অনুভূত হয় বিভিন্ন এলাকায়।
ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা এনসিএস জানায়, শনিবার মিয়ানমারেও তিনবার ভূমিকম্প আঘাত হানে—সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে যথাক্রমে ৩.৫ ও ৩.৭ মাত্রার কম্পন এবং রাত ১১টা ১ মিনিটে আরও ৩.৪ মাত্রার একটি ভূমিকম্প ঘটে। এসব কম্পনেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।