সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ভারতের কিংবদন্তি শিল্পী আশা ভোসলে আর নেই


ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১২ এপ্রিল ২০২৬, ৭:০১ অপরাহ্ণ 

ভারতের কিংবদন্তি শিল্পী আশা ভোসলে আর নেই
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতীয় সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার তার হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকেই তাকে জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শিল্পীর ছেলে আনন্দ ভোসলে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, “তিনি আর নেই।” তিনি আরও জানান, সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানান, হৃদরোগজনিত জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ছাড়া পারিবারিক সূত্রে জানা যায়, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের সমস্যাও ছিল তার। এর আগে তার নাতনি সামাজিক মাধ্যমে পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছিলেন এবং তার সুস্থতা কামনা করেছিলেন।

আশা ভোসলে ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আট দশকেরও বেশি সময় ধরে তিনি হিন্দি, বাংলা, মারাঠি সহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। শাস্ত্রীয় সংগীত, গজল, লোকসংগীত থেকে আধুনিকসব ধারাতেই তার অনন্য দক্ষতা তাকে বিশ্বজুড়ে বিশেষ সম্মান এনে দেয়।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মৃত্যুতে ভারতসহ বিশ্ব সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।