মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পবিত্র রমজান মাসে দেশের সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি কার্যকর হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পবিত্র রমজান মাস ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবস এই ছুটির আওতায় অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, শবেকদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), পবিত্র ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ)। ফলে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন দেশের সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই সংশোধিত শিক্ষাপঞ্জি অনুসরণ করা হবে। অর্থাৎ প্রাথমিক স্তরেও একই সময় ছুটি কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রমজান মাসের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার রীতি চালু ছিল। তবে এবার ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং তীব্র গরমে রোজা রেখে ক্লাস করার কষ্ট বিবেচনায় নিয়ে পুরো মাস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রোজা রেখে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়া অনেক শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে- এমন অভিযোগ দীর্ঘদিন ধরে অভিভাবক মহল থেকে আসছিল।
সরকারের এই সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষা সংশ্লিষ্টদের পক্ষ থেকে আগাম প্রস্তুতির পরামর্শও দেওয়া হয়েছে।