শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বেরোবিতে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা


বেরোবিতে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন সোহানা আফরিন এবং সাধারণ সম্পাদক (একাডেমিক) হয়েছেন জাহিদ হাসান জনি, সাধারণ সম্পাদক (প্রশাসনিক) পদে দায়িত্ব পেয়েছেন মোঃ নয়ন মিয়া।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিজান, শাকিল ইসলাম, মোঃ সামিউল ইসলাম, স্বাধীন বাবু, আসিবুর রহমান আসিফ, মোঃ মোমিনুল ইসলাম, তরুণ রায় ও তৌহিদুল ইসলাম তুহিন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রৌশিন আলম রাফি, মোঃ মারুফ হাসান, রাকিবুল ইসলাম রাকিব, তাহমিদ বিন সিদ্দিক, মোঃ শাহিনুর আলম, শিরিন শিলা, নাজনীন আখতার রেইন, মোঃ মেহেদী হাসান, মাহমুদুর রহমান হাসিব, মোঃ রিফাত ইসলাম ও ঈসা মাহমুদ।

কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ আবু বক্কর সিদ্দিক এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ ফাহিম শাহরিয়ার ও মায়েদা রহমান শিমু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন খাদিমুল সরদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন কানিজ ফাতেমা, অনন্যা আফরোজ, মোছাঃ নাজনীন আখতার লাইজু, তপু চন্দ্র রায় ও জান্নাতুন তামান্না।

এছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ তৌহিদ ইসলাম ইফতি, প্রচার সম্পাদক শ্রাবণ রায়, সহ-প্রচার সম্পাদক মোঃ শাকিল আদনান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ নুরশেদ আলী, সহ-ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান ও মোঃ লিটন ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাসেল চৌধুরী, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ মুনতাসির করিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ রনি ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক মোঃ নাসিব শাহরিয়ার।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন মোসতাক তাহমিদ নাঈম, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন সম্পাদক মোঃ ফাহিম উদ্দীন, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক হায়াত বাঁধন, শিক্ষার্থী বিষয়ক সম্পাদক মোঃ রাকিব শেখ ও অহনা রায়।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রায়হান ইসলাম, মুইন আব্দুল্লাহ, শাহরিয়ার, ইসরাত জাহান নীলা, লাদেন আল শাহরিয়ার, মাকছুদা তিন্নি, মোঃ রাহাত চৌধুরী, মোঃ আতাহার নাইফ, ইফফাত জাহান, ফারহান লাবিব সানি, বিশাখা সাহা, রাফিউল ইসলাম রাকা, নূর ই জান্নাত প্রজ্ঞা, মিথিলা ফারজানা মিসু, মেহেজাবিন মাহিন ও রাদিত আনান।

সভাপতির সোহানা আফরিন বলেন, "দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য এই সমিতি কাজ করে আসছে। আমাদের লক্ষ্য শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যক্রমের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। নতুন কমিটির সকলের জন্য শুভকামনা"

সাধারণ সম্পাদক (একাডেমিক) জাহিদ হাসান জনি বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

সাধারণ সম্পাদক (প্রশাসনিক) মোঃ নয়ন মিয়া বলেন, "দিনাজপুর থেকে আসা শিক্ষার্থীদের পাশে জেলা সমিতি সবসময় ছিল, আছে এবং থাকবে।"

নতুন কমিটি অনুমোদন করেন সদ্য সাবেক সভাপতি মোঃ আহসান হাবীব, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাঈমুর রহমান নাঈম, উপদেষ্টা ড. মোঃ বিপুল হোসেন, মোঃ রবিউল ইসলাম এবং মোঃ রোবায়েদ হাসান।