শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

তুহিন হত্যার বিচারের দাবিতে ববি প্রেস ক্লাবের মানববন্ধন


তুহিন হত্যার বিচারের দাবিতে ববি প্রেস ক্লাবের মানববন্ধন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব মানববন্ধন করেছে। শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে ববি প্রেস ক্লাব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছিল— ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই; গণমাধ্যমের স্বাধীনতা চাই’, ‘অপরাধীর বিচার চাই’, ‘WE DEMAND JUSTICE’, ‘WE DEMAND SAFETY’, ‘JUSTICE FOR TUHIN’— এমন নানা স্লোগান লেখা প্লাকার্ড।

সমাবেশে দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিনের ববি প্রতিনিধি আরিফ হোসাইন বলেন,

“৭ আগস্ট গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সংবাদকর্মী তুহিন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন বলে দুর্বৃত্তরা কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত ঘটনা নয়, বরং গোটা সাংবাদিক সমাজের জন্য এক শোকবার্তা ও হুমকি। একজন সাংবাদিককে হত্যা মানে সত্যের কণ্ঠরোধ করা, মানুষের জানার অধিকার কেড়ে নেওয়া।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সরকারসহ সবাই গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও বাস্তবে তার প্রমাণ মেলে না। দেশে এভাবে হত্যাকাণ্ড চলতে থাকলে সাংবাদিকরা সত্য ও দুর্নীতির তথ্য প্রকাশ করতে পারবে না। আমাদের দাবি, তুহিন হত্যার সর্বোচ্চ বিচার হোক এবং এমন দৃষ্টান্ত তৈরি হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধে জড়াতে না পারে।”

দৈনিক বাংলাদেশ বাণীর ববি প্রতিনিধি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা শিমু বলেন, “আজ আমরা জড়ো হয়েছি দেশের সাংবাদিকদের নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যমের সুরক্ষার জন্য। সাংবাদিকরা সত্যের দীপশিখা, কিন্তু আমাদের দেশে তারা নিরাপদ নয়। হামলা, নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে— যা গণতন্ত্রের জন্য বড় ধাক্কা। একসময় সত্য প্রকাশে গণমাধ্যমের গলা চেপে ধরা হতো, এখন সত্য প্রকাশ করলে গলা কেটে ফেলা হয়। আমরা সাগর-রুনি, কোকোন, শহিদুল, কাজী ফারুকসহ অসংখ্য সাহসী সাংবাদিক হত্যার বিচার আজও পাইনি— যা সমাজের জন্য লজ্জার।”

তিনি প্রশ্ন রাখেন, “যখন সাংবাদিকদের সত‍্য প্রকাশ করতে গেলে হত‍্যার শিকার হতে হয় তখন আমরা কি সত্যিই একটি মুক্ত ও মুক্তমনা সমাজ গড়তে পারব?