মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী যাচ্ছেন সম্পূর্ণ জিরো কস্টে
১৪ মে ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। একই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন, যা শেষ হবে ১৩ জুলাই।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ইতোমধ্যে পরীক্ষার রুটিন তৈরির কাজ চলমান রয়েছে। সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার একটি প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পাবলিক পরীক্ষার কারণে নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পাবলিক পরীক্ষা নেওয়া হয়, ফলে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হয়। এ সমস্যা সমাধানে সরকার প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।