বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৫ মার্চ ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
দেশের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ মোট সাতটি খেলাধুলা সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত একটি কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে জাতীয় শিক্ষাক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চায় উৎসাহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।