মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
৮ মার্চ ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এ আদেশটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বরাবর পাঠানো হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করতে হবে এবং বর্তমানে ব্যবহৃত আলোকসজ্জার অন্তত অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে। অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে হবে। এছাড়া এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। কক্ষ ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা নিশ্চিত করতে হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ সব ধরনের যন্ত্র বন্ধ রাখতে হবে এবং কোনো ধরনের শোভাবর্ধক আলোকসজ্জা সম্পূর্ণ পরিহার করতে হবে। এ ছাড়া সরকারি গাড়ির ব্যবহার সীমিত রাখা এবং জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।