এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১১ ডিসেম্বর ২০২৫, ১:২১ অপরাহ্ণ
রাজধানীর মোহাম্মদপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দুই হাজার টাকা চুরির বিষয় নিয়ে গৃহকর্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে মা-মেয়েকে হত্যা করেছে আয়েশা- এ তথ্য দিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের একটি বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়।
ডিএমপির জানিয়েছে, দুই হাজার টাকা চুরি করার পর বিষয়টি গৃহকর্ত্রী লায়লা ফিরোজ জানতে পারলে আয়েশার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ আয়েশা পরদিন বাসা থেকে ছুরি এনে প্রথমে লায়লাকে হত্যা করে। এসময় পাশের কক্ষে ঘুমিয়ে ছিল লায়লার মেয়ে নাফিসা। মা ও গৃহকর্মীর শব্দে তার ঘুম ভাঙলে, সে ইন্টারকমে দারোয়ানকে ফোন করতে যায়। পরিস্থিতি জেনে ফেলার আশঙ্কায় তাকেও ছুরিকাঘাতে হত্যা করে আয়েশা।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরে আয়েশাকে ঢাকা ছাড়তে সাহায্য করেন তার স্বামী রাব্বী। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম সোমবার রাতে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করা হয়।পুলিশের দাবি, আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে এবং পুরো ঘটনার বর্ণনাও দিয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।